চুয়াডাঙ্গা ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানী পরিবহনের চাকায় পিষ্ট হলো হেলপার

Padma Sangbad
১৫৪

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনাবশত নিজের কর্মরত বাসের চাকায় পিষ্ট হয়ে এক হেলপারের মৃত্যু হয়েছে। এঘটনায় বাসটি আটক করা গেলেও পালিয়ে গেছে চালক।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ওবায়দুল্লাহ জামালপুর জেলার মাদারগঞ্জ থানার ভেলামারি গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি সাভারে বসবাস করে রাজধানী পরিবহনের বাসের হেলপার হিসেবে কাজ করতেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান বলেন, বিকেলে রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিলো। এসময় হেমায়েতপুর বাস স্ট্যান্ডে যাত্রী উঠানামা শেষে বাসটিতে উঠতে গিয়ে হেলপার দুর্ঘটনাবশত ওই বাসের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এঘটনায় বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে। দুর্ঘটনার পর কিছু সময় সড়কটিতে যানচলাচল কিছুটি বিঘ্নিত হলেও এখন স্বাভাবিক আছে। মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। এঘটনায় পরিবারের সাথে কথা বলে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আপডেট : ১০:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩