চুয়াডাঙ্গা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি ব্যবসায়ীদের হাতে বন্দি

Padma Sangbad
১১৪

অনলাইন ডেস্ক।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’ তৃতীয় সংলাপে বলেন, অন্তর্বর্তী সরকারের সকল ব্যর্থতা এবং সীমাবদ্ধতার দায় তার দলকেই নিতে হচ্ছে, যদিও বিএনপি সহ অন্যান্য দল অংশগ্রহণ করেছিল।

তিনি আরও অভিযোগ করেন যে, বর্তমান সময়ে রাজনীতি ব্যবসায়ীদের হাতে ‘বন্দি’ হয়ে পড়েছে এবং এটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ। হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতি হওয়া উচিত রাজনৈতিক নেতাদের হাতে, ব্যবসায়ীদের হাতে নয়।

মিডিয়া এবং সেনাবাহিন্যের একটি অংশ দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বলে অভিযোগ করে তিনি জানান, এনসিপি একাই তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপি নেতাদের চরিত্র হননের প্রসঙ্গও উত্থাপন করেন এবং গণমাধ্যমে বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার দাবি জানান।

তিনি দলের অর্জনগুলো তুলে ধরে সীমাবদ্ধতা স্বীকার করেন এবং তা সংশোধনের আশ্বাস দেন। হাসনাত আব্দুল্লাহ দেশপ্রেমিক রাজনীতি চালিয়ে যাওয়ার জন্য দেশের তরুণদের প্রতি আহ্বান জানান।

রাজনীতিতে পরিবর্তন ও দেশের স্বার্থ রক্ষায় এনসিপি একটি শক্তিশালী ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ, এমন বার্তা দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।।

আপডেট : ০৯:১৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫