চুয়াডাঙ্গা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্র সংস্কারের প্রশ্নে বিএনপি বরাবরই অটল: মাহমুদ হাসান খান বাবু

Padma Sangbad
৪২

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
বাংলাদেশের রাজনীতিতে গণভোট একটি পরিচিত ও তাৎপর্যপূর্ণ ধারণা, যার সঙ্গে সাধারণ মানুষের প্রত্যাশার পাশাপাশি যুক্ত রয়েছে নানা রাজনৈতিক বিতর্ক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে রাষ্ট্র সংস্কার প্রস্তাবকে ঘিরে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি।

এই গণভোটে জনগণকে হ্যাঁ ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে মাঠে নেমে গণসংযোগ কর্মসূচি পালন করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতা ও বিজিএমইএ সভাপতি, চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। রবিবার সকাল সাড়ে ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার, চায়ের দোকান ও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোটের গুরুত্ব তুলে ধরেন তিনি।

গণসংযোগকালে মাহমুদ হাসান খান বাবু বলেন, বিএনপির রাজনৈতিক দর্শনের সঙ্গে রাষ্ট্র সংস্কারের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান গণভোটের মাধ্যমে জনগণের রায় গ্রহণের পথ দেখিয়েছিলেন, যা বিএনপির রাজনীতির একটি মৌলিক ভিত্তি। সে কারণেই দলের সর্বস্তরের নেতাকর্মীদের হ্যাঁ ভোটের পক্ষে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মানুষের কল্যাণে নানামুখী সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হবে। বিএনপির অতীত ইতিহাস তার সাক্ষ্য বহন করে। শহীদ জিয়াউর রহমানের প্রবর্তিত বহু কর্মসূচি আজও দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইভাবে বেগম খালেদা জিয়া তার শাসনামলে গণতন্ত্র ও জনস্বার্থে নানা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করেছেন।

মাহমুদ হাসান খান বাবু বলেন, দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করা এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

গণসংযোগ কর্মসূচিতে কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

আপডেট : ০৩:২৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬