চুয়াডাঙ্গা ০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রেলিং ভেঙে নিচের সড়কে গিয়ে পড়ল গাড়ি, ১ জনের মৃত্যু

Padma Sangbad
২৩৩

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের (চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে) রেলিং ভেঙে টয়োটা হ্যারিয়ার ব্র্যান্ডের একটি গাড়ি নিচের সড়কে পড়ে গেছে। এ ঘটনায় শফিক (৫৪) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বন্দর থানার নিমতলা মোড়ে এ ঘটনা ঘটে। একই ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা জানান, প্রাইভেট কারটি বিমানবন্দরের দিক থেকে এক্সপ্রেসওয়ে ধরে আগ্রাবাদের দিকে যাচ্ছিল। নিমতলা মোড় অতিক্রম করার সময় সেটি রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশ বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচের সড়কে পড়ে গেলে কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত এক পথচারীকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপডেট : ১২:১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫