চুয়াডাঙ্গা ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লঙ্কানদের ‘টাইমড আউট’ সেলিব্রেশনের কড়া জবাব দিলেন মুশফিক!

Padma Sangbad
১৫২

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে জয়ী দলের টাইমড আউট উদযাপন যেন প্রায় নিয়মে পরিণত হয়েছে। সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ এ জয় পায় শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে বাংলাদেশের উদ্দেশে টাইমড আউট উদযাপন করেছিল লঙ্কানরা। এবার চট্টগ্রামে ওয়ানডে সিরিজ জয়ের পর টাইমড আউটের মতো হেলমেট নিয়ে উদযাপন করেছেন টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম।

গত ওয়ানডে বিশ্বকাপের ঘটনা। অ্যাঞ্জেলো ম্যাথিউজ দেরি করে ক্রিজে আসায় টাইমড-আউটের আবেদন করেছিল বাংলাদেশ দল। আম্পায়ার সময় দেখে ম্যাথিউজকে আউট ঘোষণা করেন। যে আউট নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি।

ম্যাথিউজের হেলমেটের স্ট্র্যাপ খুলে গিয়েছিল। তিনি সেটা আম্পায়ারকে দেখান। কিন্তু ততক্ষণে বাংলাদেশ দলের আবেদনে আউট হয়ে গেছেন ম্যাথিউজ। কী কারণে দেরি হয়েছে সেটি বোঝাতে বাংলাদেশ অধিনায়ক সাকিবে আল হাসানের দ্বারস্থও হয়েছিলেন ম্যাথিউজ। কিন্তু সাকিব আউটের আবেদন তুলে নেননি। বরং নিয়ম নিয়মই, কিছু করার নেই-এমনটা বোঝান সাকিব।

লঙ্কানরা সেই আউটের ঘটনা মেনে নিতে পারেনি। এমনিতেই বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচ গত কয়েক বছরে নিয়মিত উত্তাপ ছড়াচ্ছে। সেই নাগিন ড্যান্স দিয়ে শুরু, সবশেষ যোগ হয়েছে টাইমড-আউট উদযাপন। ম্যাথিউজ বিশ্বকাপের সে ম্যাচে সাকিবকে আউট করার পর নিজের ঘড়ি দেখিয়ে টাইমড-আউট উদযাপন করেছিলেন। এবার বাংলাদেশে এসে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর পুরো লঙ্কান দল ঘড়ির দিকে হাত দেখিয়ে টাইমড-আউট উদযাপন করে।

এবার চট্টগ্রামে ওয়ানডে সিরিজ জয়ের পর টাইমড আউটের মতো হেলমেট নিয়ে উদযাপন করেছেন টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম। হেলমেট বদল করতে গিয়ে বিশ্বকাপে সময়ক্ষেপণ করে টাইমড আউট হয়েছিলেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। ঠিক সেটাই যেন মুশফিক আজ আবার মনে করিয়ে দিলেন।

সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ম্যাচে জয়ের মধ্য দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ। সিরিজ জয়ের পর ট্রফি তুলে দেয়া হয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে।

এরপর তিনি উইনার্স বোর্ডের কাছে থাকা বাকি সতীর্থদের দিকে যখন এগিয়ে যাচ্ছিলেন, তখনই দৃশ্যপটে হাজির মুশফিক। এরপর হেলমেট হাতে নিয়ে দেখালেন লঙ্কানদের সঙ্গে দ্বৈরথের আগুনে ঘি ঢালা সেই উদযাপন। মুশফিকের হাতে থাকা হেলমেটের স্ট্র্যাপটা খোলা ছিল। তিনি ইঙ্গিত করলেন সেটাতে সমস্যা আছে। পাশ থেকে একটু অবাক হওয়ার ভঙ্গি করলেন অধিনায়ক শান্ত। ঠিক যেন ম্যাথিউস আম্পায়ারের উদ্দেশে হেলমেটের স্ট্র্যাপে সমস্যা দেখাচ্ছিলেন।

আপডেট : ০৮:২৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪