চুয়াডাঙ্গা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লাইসেন্স বাতিলের পরও বাল্যবিয়ে পড়ানো অভিযোগে কার্পাসডাঙ্গার আলোচিত কাজি শামসুলের ৬ মাসের কারাদণ্ড

Padma Sangbad
২৮

দামুড়হুদা চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বিতর্কিত ও লাইসেন্স বাতিল হওয়া কাজী শামসুল আলমকে বাল্যবিয়ে পড়ানোর সময় হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইডাঙ্গা গ্রামে বাল্যবিয়ে পড়ানো হচ্ছে—এমন খবর পেয়ে স্থানীয় সচেতন জনতা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় বিয়ে পড়ানোরত কাজী শামসুল আলমকে হাতেনাতে আটক করে কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে স্থানীয়দের মারধরের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় ১৮৬০ সালের দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় কাজী শামসুল আলমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
স্থানীয়রা জানান, কাজী শামসুল আলমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূতভাবে বাল্যবিয়ে পড়ানো, ভুয়া কাবিননামার মাধ্যমে অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তাঁর কাজীর লাইসেন্স বাতিল করেছিল।
লাইসেন্স বাতিলের পরও তিনি গোপনে বাল্যবিয়েসহ বিভিন্ন অনিয়ম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। এবার বাল্যবিয়ে পড়ানোর সময় হাতেনাতে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তাকে কারাদণ্ড দেওয়া হলো।

আপডেট : ১২:৩৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬