চুয়াডাঙ্গা ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Padma Sangbad
৮৫

লালপুর(নাটোর): নাটোরর লালপুরে পাওয়ার ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে শামীম(১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২জন আহত হয়েছেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ওয়ালিয়া-দয়রামপুর সড়কের ফুলবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম সিংড়া উপজেলার কেতাবাড়ী গ্রামের নূর মোহাম্মদের ছেলে। আহতরা হলেন পথচারী উপজেলার ওয়ালিয়ার সাজিপাড়া গ্রামের মানজেদ (৪০) ও মসলেম (২৫)। স্থানীয় ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে শামীম মোটরসাইকেল নিয়ে ধুপইল যাওয়ার সময় ওয়ালিয়া-দয়রামপুর সড়কের ফুলবাড়ী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পাওয়ার ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুর রহিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও ট্রলিটি জব্দ করেছে। তবে পাওয়ার ট্রলির চালক কৌশলে পালিয়ে যান এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপডেট : ০৭:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩