চুয়াডাঙ্গা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লাহোরে বিমান প্রতিরক্ষাব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের

Padma Sangbad
৩৯

লাহোরে বিমান প্রতিরক্ষাব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের।
পাকিস্তানের ‘বেশ কয়েকটি স্থানে’ বিমান প্রতিরক্ষা রাডার এবং ব্যবস্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ভারত। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটি।

বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানায়, এটা নির্ভরযোগ্যভাবে জানা গেছে যে, লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছে। ভারত কীভাবে ওই সিস্টেমগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু বিবৃতিতে বলা হয়নি।

ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে পাকিস্তানের আঘাত হানার চেষ্টা নিষ্ক্রিয় করার দাবিও করেছে ভারত। এক বিবৃতিতে দেশটি জানায়, উত্তর ও পশ্চিম ভারতে গতকাল বুধবার থেকে পাকিস্তানের এই প্রচেষ্টা চালানো হয়।

এর আগে পাকিস্তান সরকার দাবি করে, তারা গত রাত থেকে ২৫টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

আপডেট : ০৭:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫