চুয়াডাঙ্গা ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮২

Padma Sangbad
১০১

লেবাননে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে সোমবার ইসরাইলি বিমান হামলায় ১৮২ জন নিহত ও ৭২৭ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ‘শিশু, নারী এবং চিকিৎসা-সেবা কর্মী’ রয়েছেন বলে জানানো হয়।
বৈরুত থেকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।
ইসরাইল ও হেজবুল্লাহর মধ্যে প্রায় বছরব্যাপী সংঘর্ষের মাঝে এই দিনটিকে লেবাননের জন্য সবচেয়ে মারাত্মক প্রাণঘাতী দিন হিসেবে দেখা হচ্ছে।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী লেবাননের উত্তর-পূর্বের বেকা উপত্যকায় উল্লেখযোগ্য হামলার সতর্কবার্তা দিচ্ছে, যা এখন চলছে বলে জানা গেছে।
ইসরাইলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে ইসরাইলি বিমান বাহিনী আজকে ৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
এর আগে লেবাননের মানুষের কাছে সতর্কবার্তা দেয়া হয়। এরপর রাজধানী বৈরুতের মূল সড়কগুলোতে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। সেখানকার মানুষ বুঝতে পারছেন না কোথায় গেলে তারা নিরাপদ থাকবেন।।

আপডেট : ১১:৪৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪