চুয়াডাঙ্গা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবানন ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ

Padma Sangbad
৯৭

আন্তর্জাতিক ডেস্ক।।

ইসরায়েলের হামলা থেকে বাঁচতে লেবানন ছেড়ে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় প্রায় ৭ হাজার লোক সিরিয়ায় প্রবেশ করেছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

চলতি বছরের ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে স্থলপথে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এতে করে অনেক হতাহতের পাশাপাশি প্রায় ১২ লাখ লেবাননি নাগরিক বাড়িঘর ছেড়ে অন্য এলাকায় পালিয়ে গেছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান ওলেগ ইগানসিয়ুক বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় আল-আরিদা, আল-জাওয়াশিয়ে, আল-দাবুশিয়ে, জিসার কামার এবং জায়দার ইয়াবুশ চেকপয়েন্ট হয়ে ৬ হাজার ৮৮৬ জন লেবানন থেকে সিরিয়ায় প্রবেশ করেছে। তিনি বলেছেন, সিরীয় কর্তৃপক্ষ ও রুশ পুনর্মিলন কেন্দ্র এক পুরুষ, দুই নারী ও সাত শিশুসহ মোট ১০ শরণার্থীকে আল-তানফ এলাকার রুকবান সীমান্ত অতিক্রম করতে সহযোগিতা করেছে।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক।

গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ হিজবুল্লাহর কাছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। তবে এখন সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে এবার পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভেতরে হামলা চালানো শুরু করেছে দুই দেশ। এতে করে ক্রমেই বেড়ে চলছে নিহতের সংখ্যা।।

আপডেট : ০৬:২৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪