চুয়াডাঙ্গা ১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ল্যাব টেকনোলজিস্ট ছাড়া পরীক্ষা-নিরীক্ষা, অতঃপর

Padma Sangbad
৩৯

নোয়াখালীর সেনবাগে সেবারহাট মেডিকেল সেন্টার নামে একটি ডায়াগনস্ট্রিক সেন্টার বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো.মহিবুস সালাম খান। এর আগে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসপাতালটি সাময়িক বন্ধ ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো.মহিবুস সালাম খান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা না মেনে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে সেবারহাট মেডিকেল সেন্টার। এমন সংবাদের ভিত্তিতে জেলা সিভিল সার্জনের দিকনির্দেশনায় গতকাল সোমবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানে প্রতিষ্ঠানটিতে কোনো ল্যাব টেকনোলজিস্ট পাওয়া যায়নি। তারা ল্যাব টেকনোলজিস্ট ছাড়া পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে আসছে এবং রির্পোট প্রদান করছে। অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক প্রতিষ্ঠানটি সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলে এমওডিসি ডা. কামাল হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর মো. রুকনুজ্জামান, স্বাস্থ্য সহকারি মিন্টু লাল নাথ, সিএইচসিপি আবদুল্লাহ আল মামুন।

আপডেট : ০৩:৪০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩