চুয়াডাঙ্গা ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ মিনারের পাদদেশে ৫২শ’ মোমবাতি প্রজ্জ্বালন

Padma Sangbad
৬৭

দেশের মুক্তি সংগ্রাম ও স্বাধীনতার চালিকাশক্তি হিসেবে কাজ করেছে ভাষা আন্দোলন। যে জাতির রয়েছে ভাষার জন্য প্রাণ উৎসর্গের মতো গৌরবোজ্জ্বল ইতিহাস। বিশ্বের কোন জাতিকে ভাষার জন্য জীবন দিতে হয়নি, রাজপথে ঢেলে দিতে হয়নি বুকের তাজা রক্ত। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি বাংলাদেশ নামে একটি রাষ্ট্র অভ্যুদয়ের প্রথম সোপান তৈরি হয়। যার ওপরে ভিত্তি করে পরবর্তীতে মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আসে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে সেই সকল শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে সাংস্কৃতিক সংগঠন চাঁদের হাট যশোর মঙ্গলবার ব্যতিক্রমী কর্মসূচী পালন করে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জ্বালানো হয় ৫২শ’ মোমবাতি। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংগঠনটির উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বালন করা হয়। এর আগে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন চাঁদের হাট সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। অতিথি ছিলেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা.আবুল কালাম আজাদ লিটু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, চাঁদের হাট সাধারণ সম্পাদক আব্দুর রাকিব সরদার অপু।
আলোচনা সভায় প্রধান অতিথি যবিপ্রবি উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন বলেন, আমরা প্রথমে বাঙালি, এটি আমাদের পরিচয়। ভাষা ও সংস্কৃতি রক্ষায় আমাদের সবার উদ্যোগী হতে হবে। আগামী প্রজন্ম কে অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে গড়ে উঠবে কাঙ্খিত বাংলাদেশ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করেন চাঁদের হাট, উদীচী, পুনশ্চ, ভৈরব, সুরধূনী ও শেকড়ের শিল্পীরা। অনুষ্ঠান পরিচালনা করেন লেখক হাবিবুর রহমান মিলন ও চাঁদের হাট শিল্পী লীনা মজুমদার।

আপডেট : ০১:৩৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪