চুয়াডাঙ্গা ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাটডাউন ঘোষণার পর যশোর জেনারেল হাসপাতালে বৈকালিক সেবা বন্ধ

Padma Sangbad
৪৫

সারাদেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণার পর রোববার যশোর জেনারেল হাসপাতালে বৈকালিক চিকিৎসাসেবা বন্ধ ছিল। এদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোন চিকিৎসক চেম্বারে আসেননি। ফলে চিকিৎসাসেবা নিতে আসারা সরকারিভাবে চিকিৎসা নিতে পারেননি।
সরেজমিনে দেখা গেছে, রোববার বিকেলে চিকিৎসকদের চেম্বার শূণ্য ছিল। রোস্টার অনুযায়ী দায়িত্ব পালনকারী কোন চিকিৎসকের হাসপাতালে দেখাও মেলেনি। ফলে সরকারিভাবে চিকিৎসা বঞ্চিত হয়ে রোগীরা ফিরে যান।
গোলাম রসুল নামে একজন জানান, হাসপাতালে বৈকালিক চিকিৎসা বন্ধ রয়েছে সেটা তিনি জানতেন না। হাসপাতালে আসার পর বিষয়টি জানতে পারেন। হঠাৎ করে চিকিৎসাসেবা বন্ধ ঘোষণার কারণে তার মতো অনেক রোগী হয়রানির শিকার হয়েছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ জানান, সকালে হাসপাতালের সকল চিকিৎসাসেবা কার্যক্রম চালু ছিল। কিন্তু সারাদেশের চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণার পর চিকিৎসকরা বৈকালিক চিকিৎসাসেবা বন্ধ রাখেন।
উল্লেখ্য, শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে সড়ক দুর্ঘটনায় আহত রোগীর চিকিৎসা অবহেলায় মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের মারধর করে। এই ঘটনার প্রতিবাদে সারাদেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়।

আপডেট : ০২:৫৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪