চুয়াডাঙ্গা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় পরিত্যক্ত অবস্থায় ৭৮ কেজি গাঁজা উদ্ধার

Padma Sangbad
১৯

আরিফুজ্জামান আরিফ।। শার্শার শালতা গ্রামের কাতলা কুড়োর বিল থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৮ কেজি গাঁজা উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (২৯ এপ্রিল) ভোর রাতে বিপুল পরিমাণ মাদকের একটি চালান পাচার হচ্ছে, এমন গোপন খবরে, পুলিশ উপজেলার
শালতা এলাকায় অভিযান চালায়। এসময় কাতলা কুড়োর বিল এলাকায় কয়েক জন মাদক ব্যবসায়ীকে ভারত হতে আসতে দেখে তাদেরকে দাঁড়াতে বললে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে, না দাঁড়িয়ে তাদের কাছে থাকা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভিতর থেকে ৭৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

জব্দকৃত গাঁজার মূল্য আনুমানিক ৪৬,৮০,০০০/- টাকা।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, এবিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।।

আপডেট : ০৯:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩