চুয়াডাঙ্গা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১

Padma Sangbad
৮৯

যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ নিউ মার্কেটের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক রিমন হাসান রাকিব (৩২) নিহত এবং যাত্রী হাবিব (২৬) গুরুতর আহত হয়। সোমবার রাত সাড়ে ৮টায় বেনাপোল থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনায় পতিত হন।
নাভারন হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর সিদ্ধার্থ চ্যাটার্জি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমন হাসান রাকিবকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত হাবিবের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রিমন হাসান রাকিব যশোর শহরের পূর্ববারান্দী পাড়ার আব্দুল গফুরের ছেলে এবং আহত হাবিব শহরের হামিদপুর এলাকার বাসিন্দা।
নাভারন হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর সিদ্ধার্থ চ্যাটার্জি বলেন, দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে। মামলার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপডেট : ০৭:১৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩