চুয়াডাঙ্গা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শার আমলাই অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে ৬০ হাজার টাকা জরিমানা

Padma Sangbad
৬৮

আরিফুজ্জামান আরিফ ।। যশোরের শার্শার আমলাই অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাইফুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের একটি ভ্রাম্যমান আদালত।

সাইফুল ইসলাম গোগা ইউনিয়ন পরিষদের আমলাই গ্রামের ইউপি সদস্য।

বুধবার(৩ রা জুলাই) বিকালে উপজেলার আমলাই গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্টেট নুসরাত ইয়াসমিন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ম্যাজিস্টেট নুসরাত ইয়াসমিন জানান,উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের উত্তরের মাঠে মাছের ঘের থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি ওই গ্রামের ইউপি সদস্য সাইফুল ইসলাম ও তার সহযোগীরা।আর এই বালু উত্তোলনের ফলে আশপপাশের ফসলি জমি গুলো হুমকির মুখে পড়ছে এমন সংবাদেী ভিত্তিতে সহযোগী ফোর্স নিয়ে সেখনে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। এসময় ইউপি সদস্য সাইফুল ইসলাম অবৈধ ভাবে বালু উত্তোলন করছে বলে স্বীকারও করে। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তার কাছ থেকে ৬০ হাজার জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন আরে জানান, সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।।

আপডেট : ০৮:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪