চুয়াডাঙ্গা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শার আমলাই মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দু”পক্ষের সংঘর্ষে আহত-১০

Padma Sangbad
১৬৮

আরিফুজ্জামান আরিফ।।শার্শার আমলাই মাদ্রাসা পাড়া জামে মসজিদের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন মুসল্লি আহত হয়েছেন।

শুক্রবার(৬ মে) জুম্মার নামাজ শেষে মসজিদের ভেতর এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে,মসজিদ কমিটি বিলুপ্ত হওয়ায় শুক্রবার জুমার নামাজ শেষে ইমাম সাহেব মসজিদের কমিটি গঠনের ঘোষনা দিলে বিলুপ্ত কমিটির সভাপতি আবু সাঈদ মাস্টার উপর মহলের দোহাই দিয়ে কমিটি এখন করা যাবে না বলে জানাই। কিন্তুু মুসল্লিরা আজই একটি কমিটি করার জন্য বললে সাঈদ মাস্টার ও আমিনুর রহমানের নাম প্রস্তাবে আসে। কিন্তু জনমত যাচাইয়ে আমিনুর রহমানের সমর্থন বেশী হওয়ার পরপরই সাইদ মাষ্টার ও তার সমর্থিত লোকজন কমিটি এখন হবে না বলে হট্টগোল বাধালে মুসল্লীরা কমিটি না করার নির্দেশদাতা উপর মহলের নাম জানতে চাইলে সাঈদ মাষ্টার সমর্থিত মুসল্লরা গালাগালি করতে থাকলে দুই পক্ষ সমর্থিত মুসল্লিদের মধ্য সংঘর্ষের সৃষ্টি হয়।

এসময় আমিনুর সমর্থিত, ইমানুর,আঃ রশিদ নুনু, ওহাব,নসর, হারান সহ ১০ জন আহত হয়।এবং সাঈদ মাস্টার সমর্থিত দোলোয়ার হোসেন,আবু সইদ, হাবিবুল্লাহ ও আব্দুর রহিম সহ ৪জন আহত হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাইফুল ইসলাম জানান,মসজিদ কমিটি নিয়ে মুসল্লিদের দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ওসি স্যারের নির্দেশে সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে ।

আপডেট : ০৭:৪০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২