চুয়াডাঙ্গা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শার সীমান্তে দু”দিনের ব্যবধানে আবারও দুই কোটি টাকার সোনার বারসহ পাচার কারী আটক

Padma Sangbad
১০১

আরিফুজ্জামান আরিফ।।শার্শার সীমান্ত থেকে দুইদিনের ব্যবধানে আবারও ১৭ পিস সোনার বার সহ (১ কেজি ৯৮৫ গ্রাম ওজন) মোনতাজ হোসেন (৪৫) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি সদস্যরা।

শুক্রবার (১৯ আগষ্ট) বেলা ১১টায় শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক মোনতাজ বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।

২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, ভারতে সোনা পাচারের গোপন খবরে, উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মোনতাজকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ১৭ পিস সোনারবার উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।

সোনাসহ আটক মোনতাজকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

উল্লেখ্য, ১৭ আগষ্ট বুধবার সকালে উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে ১৬ পিচ সোনার বার সহ জনি নামে এক সোনা পাচারকারীকে আটক করে বিজিবি সদস্যরা।

আপডেট : ০৬:২৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২