চুয়াডাঙ্গা ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় বাগআঁচড়ায় সড়ক দুর্ঘটনায় এক পশু চিকিৎসক নিহত

Padma Sangbad
৭৬

আরিফুজ্জামান আরিফ। যশোরের শার্শার বাগআঁচড়া বাগুড়ী মুড়ির মিল নামক স্থানে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর কবির (৪০) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) সকাল আনুমানিক ১০ টার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত আলমগীর করির কলারোয়া উপজেলার
কিসমত ইলিশপুর গ্রামের মৃত আব্দুর রশিদ গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, আলমগীর কবির মোটর সাইকেল চালিয়ে বাগআঁচড়া বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিল। এসয়ম বাগুড়ী মুড়ির মিল মোড় নামক স্থানে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা (খুলনা মেট্রো জ ১১-০১৫৫) নম্বারের একটি যাত্রীবাহী বাসের সাথে মোটর সাইকলের মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এবং দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি দুমড়েমুছড়ে যায়।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসের চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি আরও জানান।

আপডেট : ০৬:২০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪