চুয়াডাঙ্গা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

Padma Sangbad
৬৪

শার্শা যশোর সংবাদদাতা।।

যশোরের শার্শায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত দুই যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১১ টার দিকে মারা যায় তারা। এর আগে এদিন সন্ধ্যা ৭ টার দিকে বেনাপোল-পুটখালী সড়কের উত্তর বারোপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রিপন হোসেনের ছেলে আপন (১৬), এবং মিলন হোসেনের ছেলে তৌহিদ (১৯)। তারা দুজনই বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ ইউনিয়নের খলশী গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে তারা বেনাপোল থেকে পুটখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উত্তর বারোপোতা বিজিবি পোস্ট এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে দুজনেই মারা যায়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি আসরাফ হোসেন জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

আপডেট : ১১:৫৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬