চুয়াডাঙ্গা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাসফরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ জীবননগরে শিক্ষক আলম সাময়িক বরখাস্ত

Padma Sangbad
৩৪

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে শিক্ষাসফরের সময় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের হাজী মনির হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে। শিক্ষার্থী ও স্থানীয় সূত্র জানায়, গত ২১ জানুয়ারি বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে বগুড়ায় শিক্ষাসফর আয়োজন করা হয়। সফর চলাকালে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ‘ভূতের ঘর’ দেখানোর কথা বলে আলাদা স্থানে নিয়ে গিয়ে শিক্ষক আলম শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী ছাত্রী বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হয়। তবে অভিযোগ রয়েছে, ঘটনার পর বিষয়টি গোপন রাখতে প্রধান শিক্ষক ছাত্রীটির বাড়িতে গিয়ে আর কোনো পদক্ষেপ না নেওয়ার অনুরোধ করেন।

এদিকে অভিযুক্ত শিক্ষক কোনো লিখিত ছুটি ছাড়াই কয়েকদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগেও শিক্ষক আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল এবং তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল।

অভিযোগ প্রসঙ্গে শিক্ষক আলম দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, মৌখিকভাবে ছুটি নিয়ে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন এবং বিষয়টি প্রধান শিক্ষক অবগত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বিষয়টি বিদ্যালয়ের সুনামের সঙ্গে জড়িত। এ কারণে অভ্যন্তরীণভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।

জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বার জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপডেট : ১১:২৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬