চুয়াডাঙ্গা ১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষিকাকে জুতাপেটা, বিএনপি নেতা বহিষ্কার: রাজশাহীর দুর্গাপুরে কলেজে হামলা-ভাঙচুরের ঘটনায় দলীয় ব্যবস্থা

Padma Sangbad
১০৪

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে হামলা, ভাঙচুর এবং শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ডিগ্রি পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা ভঙ্গ করে কলেজে প্রবেশ করেন আকবর আলী ও তার সঙ্গীরা। এ সময় অফিসকক্ষ ভাঙচুর এবং অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষককে মারধরের অভিযোগ ওঠে।

ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, ইংরেজি বিভাগের শিক্ষিকা আলেয়া খাতুন হীরা অধ্যক্ষের কক্ষে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে বাকবিতণ্ডার এক পর্যায়ে তিনি আকবর আলীকে চড় মারেন। এরপর আকবর আলী পায়ের জুতা খুলে শিক্ষিকাকে মারধর করেন।

পরবর্তীতে কলেজ মাঠে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এ সময় জয়নগর ইউনিয়ন কৃষকদল নেতা জয়নাল আবেদিন, মৎস্য ব্যবসায়ী শাহাদত হোসেন এবং ওয়ার্ড বিএনপির সভাপতি এজদার আলীও মারধরের শিকার হন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় বিএনপি দ্রুত দলীয় ব্যবস্থা গ্রহণ করে আকবর আলীকে বহিষ্কার করে।।

আপডেট : ০২:২৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬