চুয়াডাঙ্গা ০৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
নরসিংদীতে দুই মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগে চাচি লতা বেগমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, আপন চাচির হাতে ২ মাসের শিশুর উপর অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় গত মঙ্গলবার রাতে মামলা দায়ের করা হয়েছিল। নরসিংদী জেলা প্রবেশন কর্মকর্তা রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি দায়ের করেন। এতে শিশুটির চাচি অভিযুক্ত লতা বেগমের (৩২) পাশাপাশি তার স্বামী কাউছার আহমেদ এবং পিতা আলমাছ মিয়াকে আসামি করা হয়েছে। এই ঘটনায় লতা বেগমের স্বামী কাউছার আহমেদ এবং পিতা আলমাছ মিয়া কারাগারে রয়েছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে পলাতক ছিলেন প্রধান অভিযুক্ত লতা বেগম।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, ‘আজ শুক্রবার নরসিংদী র‌্যাব-১১ লতাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিশুটিকে খাটে শুইয়ে রেখে মা সায়েবা বেগম বাইরে যান। এর কিছুক্ষণ পর শিশুটির চাচি লতা বেগম ঘরে ঢুকে তার একটি পায়ে মোচড় দেন। এতে শিশুটি জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে। পরে ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে যান লতা।

দুই জায়ের পারিবারিক বিরোধের জেরে শিশুটির ওপর এর আগেও নির্যাতন করা হয়ছে বলে অভিযোগ আছে। শিশুটির মা বাইরে গেলে শিশুটি হঠাৎ চিৎকার করে কাঁদতে শুরু করে। বিষয়টি বোঝার জন্য তিনি গত রোববার সন্ধ্যায় মুঠোফোনের ভিডিও রেকর্ডিং চালু করে গোপনে জানালার পাশে রেখে বাইরে যান। পরে ভিডিওতে তিনি ঘটনাটি দেখতে পান।

আপডেট : ০৪:২০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬