চুয়াডাঙ্গা ০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের ভোট ফেব্রুয়ারিতে

Padma Sangbad
৭৫

জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের ভোট ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সংরক্ষিত নারী আসনের ভোটের বিষয়টি চূড়ান্ত হবে কমিশন সভার মাধ্যমে।
অশোক কুমার বলেন, সংসদ সদস্য যারা ভোটার তাদের তালিকা পেয়েছি। সেটার খসড়া তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকায় কারও আপত্তি না থাকলে আমরা সেটা চূড়ান্ত ভোটার হিসেবে ২৯৯ জন সংসদ সদস্যকে ঘোষণা করবো।
তিনি আরও বলেন, সংসদ থেকে খসড়া তালিকা প্রকাশ হবে, সে তালিকায় কোনো আপত্তি না থাকলে আগামী সপ্তাহে সেটা নির্বাচন কমিশনে উঠবে, কমিশনের অনুমোদন পাওয়ার পর সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা কম, ফেব্রুয়ারি মাসে সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবার বিপুল স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন, সে জায়গাগুলোতে সংরক্ষিত আসন বণ্টন কীভাবে হবে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে, এ বিষয়ে কমিশনের তেমন কোনো বক্তব্য নেই। রাজনৈতিক দল কোটা অনুযায়ী, কয়টা আসন পাবে সেটা বলে দেওয়া হবে।

আপডেট : ১১:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪