চুয়াডাঙ্গা ০৩:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে নারীদের ১০০ আসনের দাবিতে মানববন্ধন

Padma Sangbad
৭৮

জাতীয় সংসদ নির্বাচনে নারীদের জন্য ১০০ আসন সংরক্ষণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সম্মিলিত নারী সমাজ রাজশাহীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার নারীর সামগ্রিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নারীর উন্নয়ন অব্যাহত রাখতে রাজনৈতিক ক্ষমতায়ন জরুরি। ভোটের দিক দিয়ে বিবেচনা করলে দেশের অর্ধেক নারী ভোটার। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীর জন্য ১০০ আসন সংরক্ষণের দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগ ও সম্মিলিত নারী সমাজ রাজশাহীর সভাপতি মর্জিনা পারভীন, আইন সহায়তা কেন্দ্র রাজশাহীর সভাপতি দিল সিতারা চুনি, নারী উদ্যোক্তা ফোরাম রাজশাহীর সভাপতি সাবিহা সুলতানা, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, পরিবর্তন রাজশাহীর সভাপতি রাশেদ রিপন ও রাজশাহী সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর সুলতানা পারভীন সাগরিকা।

আপডেট : ১১:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩