চুয়াডাঙ্গা ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ নির্বাচনে খুলনা বিভাগে ১৮ জনই নতুন মুখ

Padma Sangbad
২৩০

দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা বিভাগে নতুন প্রার্থীদের জয়জয়কার হয়েছে। এ বিভাগের ৩৬টি সংসদীয় আসনের মধ্যে যশোরের চারজনসহ ১৮ জনই নতুন মুখ নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মেহেরপুরে একজন, কুষ্টিয়ায় তিনজন, ঝিনাইদহে দুইজন, যশোরে চারজন, মাগুরায় একজন, বাগেরহাটে একজন, খুলনায় তিনজন এবং সাতক্ষীরায় তিনজন নতুন মুখ এসেছে। এরমধ্যে নৌকা প্রতীক নিয়ে ১১ জন, লাঙ্গল প্রতীকে একজন ও ছয়জন স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন।
নতুন নির্বাচিতদের মধ্যে রয়েছেন মেহেরপুর-২ (গাংনী) ডাক্তার আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর (নৌকা), কুষ্টিয়া-১ (দৌলতপুর) রেজাউল হক চৌধুরী (স্বতন্ত্র), কুষ্টিয়া-২ (ভেড়ামার-মিরপুর) কামারুল আরেফিন (স্বতন্ত্র), কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আবদুর রউফ (স্বতন্ত্র), ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদরের একাংশ-হরিণাকুন্ডু) নাসের শাহরিয়ার জাহেদী মহুল (স্বতন্ত্র), ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) সালাহ উদ্দিন মিয়াজী (নৌকা), যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) ডা. তৌহিদুজ্জামান তুহিন (নৌকা), যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর এবং যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন) এনামুল হক বাবুল (নৌকা), যশোর-৫ (মণিরামপুর) এসএম ইয়াকুব আলী (স্বতন্ত্র), যশোর-৬ (কেশবপুর) খন্দকার আজিজুল ইসলাম (স্বতন্ত্র), মাগুরা-১ (শ্রীপুর-সদর আংশিক) সাকিব আল হাসান (নৌকা), বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) বদিউজ্জামান সোহাগ (নৌকা), খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) ননী গোপাল মন্ডল (নৌকা), খুলনা-৩ (খুলনা সিটি কর্পোরেশনের আংশিক এবং দিঘলিয়া উপজেলার আঢ়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন) এস এম কামাল (নৌকা), খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) মো. রশিদুজ্জামান (নৌকা), সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) ফিরোজ আহমেদ স্বপন (নৌকা), সাতক্ষীরা-২ (সদর) আশরাফুজ্জামান আশু (লাঙ্গল) এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ একাংশ) আতাউল হক দোলন (নৌকা)।।

আপডেট : ১২:২৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪