চুয়াডাঙ্গা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত হবে, দেশ তত সংকটে পড়বে: তারেক রহমান

Padma Sangbad
৭৮

সংস্কার প্রস্তাবের আলাপ-আলোচনা যত বেশি দীর্ঘায়িত হবে দেশ ততবেশি সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, সংস্কারের আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর করতে থাকি তাহলে যেই স্বৈরাচারকে বাংলাদেশের সব মানুষ, দল-মত নির্বিশেষে, শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, সেই স্বৈরাচার সুযোগ পাবে দেশের মানুষের কাঁধে চেপে বসার।

তারেক রহমান বলেন, কাজেই যে সব বিজ্ঞ সমন্বিত ব্যক্তি যারা সংস্কারের কথা বলছেন আপনাদের সবার কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার সংস্কার বক্তব্য রেখে এ আলাপ দয়া করে দীর্ঘায়িত করবেন না। কারণ, আপনারা সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ ততবেশি সংকটের মুখে পড়বে, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। নির্বাচন ছাড়া কোনো ভিন্ন পথ নেই।

তারেক রহমান বলেন, সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সবার আগে নির্বাচনই প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজের। সংস্কার যত দ্রুত বাস্তবায়ন করা যাবে দেশের মানুষ তত দ্রুত রক্ষা পাবে। এই সংস্কার বাস্তবায়ন করতে হলে উপায় একটাই যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যে সংস্কার প্রস্তাব অন্তবর্তীকালীন সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে যেটাই হোক না কেন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হয় নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই। একটিই পথ জনগণের নির্বাচন।

আপডেট : ১২:৪৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫