চুয়াডাঙ্গা ১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তান হবে আশ্বাসে নারীর গহনা লুট পাবনা থেকে আটক প্রতারক

Padma Sangbad
৬৫

সন্তান হবে আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকে কৌশলে সোনা নিয়ে পালিয়েছিলেন জুয়েল শিকদার নামে একজন ভন্ড কবিরাজ। তবে শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার মধ্যরাতে যশোরের পিবিআই পুলিশের পরিদর্শক আজিজুল হক ও এসআই রতনের সমন্বয়ে একটি টিম পাবনা জেলার আমিনপুর থানা এলাকা থেকে তাকে আটক করেছে।
আটক জুয়েল পাবনা আমিনপুরের দূর্গাপুর গ্রামের মনি সিকদারের ছেলে। শুক্রবার তাকে যশোর আদালতে সোপর্দ করা হলে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পিবিআই জানায়, যশোর শহরের রেলগেট এলাকার হোটেল আবাসিকে গত ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত অবস্থান নেন জুয়েল শিকদার। এসময় জুয়েল হোটেলের আশপাশ এলাকায় নিজেকে একজন বড় মাপের কবিরাজ পরিচয় দিয়ে ঘুরে বেড়াতে থাকেন। তিনি জানান তার চিকিৎসায় প্যারালাইজড রোগী ভালো হয় এবং বন্ধ্যা নারীদের গর্ভধারণ হয়। একপর্যায়ে ১২ অক্টোবর তিনি রায়পাড়ার হোসনে আরা মুক্তির বাড়িতে যান।
সেখানে যেয়ে তিনি জীন হাজির করার নাটক সাজিয়ে মুক্তিকে জানান তার ছেলে সন্তান হবে আট মাস ১৭ দিন পর। সেক্ষেত্রে বেশ কিছু কাজও করতে হবে। লাগবে আয়না ও সোনা, রূপা। সোনা ও রূপা পানির মধ্যে ভিজিয় রাখতে হবে। এরপর তিনি তাবিজ করে দেবেন। মুক্তি বিশ্বাস করে সোনারূপা জুয়েলের কাছে দেন। এরপর একটি ওড়না আনতে বলেন জুয়েল। একটি স্বর্ণের চেইন, তিনটি আংটি ও দুই ভরি ওজনের রূপার দুটি চেইন ওই ওড়না ছিড়ে ছোট্ট একটি পুটলি করে একটি গ্লাসে ভিজিয়ে রেখে চলে আসেন।
মুক্তির গহনার মত দেখতে ইমিটেশনের সোনার গহনা নিয়ে একটি পুটলি বানিয়ে বিকেলে ফের মুক্তির বাড়িতে যান। পরে আবারো জীন হাজিরের কথাসহ বিভিন্ন কৌশলে গ্লাসের মধ্যে রাখা আসল সোনার পুটলি নিয়ে ইমিটিশনের পুটলি রেখে চলে আসেন। এরপর থেকেই লাপাত্তা হয়ে যান জুয়েল।
মুক্তি প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে পিবিআই অফিসে যেয়ে ১৯ অক্টোবর অভিযোগ করেন। তথ্য প্রযুক্তির সহযোগিতায় পাবনা জেলায় অভিযান চালিয়ে পিবিআই জুয়েলকে আটক করে। এঘটনায় মুক্তি বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
পিবিআই পুলিশ পরিদর্শক আজিজুল হক বলেন, জুয়েল সারা দেশের বিভিন্ন এলাকায় যেয়ে এ ধরনের প্রতারণা করে থাকে। সে মুলত টার্গেট করে যাদের সন্তান হতে বিলম্ব হচ্ছে বা নানা কারণে প্রতিবন্ধকতার শিকার নারীদের। তাদের কাছ থেকে কৌশলে সোনা লুট করে সটকে পড়েন।

আপডেট : ০৩:২৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩