চুয়াডাঙ্গা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সমস্যা স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী

Padma Sangbad
১২

অনলাইন ডেস্ক।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে ফাঁদে পড়েছেন ইশরাক হোসেন। স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আর সেই দায়ের ভুক্তভোগী হন অন্য কেউ। এটি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন এই পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা।’

তিনি বলেন, ইশরাক হোসেন নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। মাদকের বিষয়টি বন্ধ করতে তিনি চেষ্টা করছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, বিএনপি সরকার সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দেওয়ার কথা বলেছিল। কিন্তু তারা ভালো নেই। সরকার তাদের যথাযথ নিরাপত্তা দিতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। গত তিন-চার মাসের ঘটনাপ্রবাহের তথ্যেও বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা দেখা গেছে বলে উল্লেখ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘটনা প্রসঙ্গে তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ ক্ষোভ, দুঃখ বা আঘাত পান। এ বিষয়ে উভয় পক্ষকে আলোচনায় বসারও আহ্বান জানান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দুই সম্প্রদায়ের মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান ঘটাতে পারস্পরিক আলোচনা জরুরি। হিন্দু সম্প্রদায়ের মানুষের অনুভূতির প্রতি সম্মান দেখাতে হবে। একই সঙ্গে এ বিষয়ে কথা বলার কারণে তাকে যেন ‘শাহবাগী হিন্দুদের নতুন ভার্সন’ বলে আখ্যা দেওয়া না হয়, সে বিষয়েও মন্তব্য করেন তিনি।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন।

আপডেট : ১২:১৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬