চুয়াডাঙ্গা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘সরকারকে ক্ষমতায় রাখতে ভারতকে অনুরোধের দায়িত্ব কাউকে দেয়া হয়নি’

Padma Sangbad
৪২

অনলাইন ডেস্ক।।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারকে ক্ষমতায় থাকার জন্য ভারতকে অনুরোধ করার দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দলের বা সরকারের বক্তব্য নয়।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ভারতের সাথে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। সম্পর্ক আরও জোরদার হবে। সরকার সে কাজ করছে। ভারত আমাদের বন্ধু। তাদের সাথে আমরা বৈরিতা চাই না। বৈরিতা হলে আমাদের দেশেরই ক্ষতি হবে। ভারতের সাথে বাংলাদেশ বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। কিন্তু তাই বলে ক্ষমতায় থাকার জন্য ভারতকে অনুরোধ করবো, এটা আমরা করিনি। কাউকে করতে বলিনি। কাউকে দায়িত্ব দেয়া হয়নি।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোন সাম্প্রদায়িক হামলা হয়নি। যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছে তারা দুর্বৃত্ত।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জেএম সেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার, তা করতে ভারতবর্ষের সরকারকে অনুরোধ করেছেন তিনি। বলেছেন, আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে।।

আপডেট : ১০:৪০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২