চুয়াডাঙ্গা ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের অব্যবস্থাপনায় গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট: আবদুল হালিম

Padma Sangbad
১৬

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি।।

সরকারের অব্যবস্থাপনা ও প্রশাসনের অদক্ষতার কারণে দেশে গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা টু রংপুর লংর্মাচের পথসভার প্রস্তুতি বিষয়ে আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় চৌমাথা আন্ডারপাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মাওলানা আবদুল হালিম।

তিনি বলেন, সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতিবাজ ব্যক্তিত্ব এবং প্রশাসনের অদক্ষতার কারণে এখন জনগণের দুর্ভোগ হচ্ছে, গ্যাসের সমস্যা হচ্ছে। এটা সরকার এবং সরকারের যে ব্যবস্থাপনার জন্য দায়ী। তারা আরও সক্রিয় হলে এবং তারা যদি আস্থার সঙ্গে দায়িত্ব পালন করেন, তবে জনগণের দুর্ভোগ কমে যাবে।

জামায়াতের এই নেতা বলেন, ‘বিএনপি এখন সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করে। আমরা বিরোধী দলের পক্ষ থেকে বলেছি, সংবিধান সংশোধন কমিটি নয়, সংস্কার কমিশন গঠন করেন। আমরাও আছি।’

মাওলানা আবদুল হালিম বলেন, ‘সরকারি দল জুলাই সনদের সকল কথা না মেনে, যতটুকু মানলে তাদের লাভ হয়- বিএনপি ততটুকু মেনে চলছে। আর বলছে আমরা তো জুলাই সনদ মানি।’

প্রেস ব্রিফিংয়ে সাত দফা দাবির কথা জানানো হয়। দাবিগুলো হলো গণভোটের গণরায় বাস্তবায়ন; জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি; সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করতে হবে।

এ আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, গাইবান্ধা জেলা সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার, পথসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু, জেলা জামায়াতের (ভারপ্রাপ্ত) সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধা জেলা আহ্বায়ক এসএম খাদেমুল ইসলাম খুদি, বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা সেক্রেটারি মুফতি মাওলানা আবু ইউসুফ, এলডিপি গাইবান্ধা জেলা সভাপতি অধ্যক্ষ শরিফুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) জেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম, এবি পার্টি জেলা আহ্বায়ক মো. খাইরুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) জেলা সভাপতি মো. সুলতান মাহমুদ, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মো. ফয়সাল কবির রানা ও জেলা পেশাজীবী বিভাগের সভাপতি মুহাম্মদ খায়রুল আমিন।

আপডেট : ০২:৫৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬