চুয়াডাঙ্গা ০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বোচ্চ সামরিক শক্তি দেখাবে ইরান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

Padma Sangbad
৫২

আন্তর্জাতিক ডেস্ক।।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরান তাদের সর্বোচ্চ সামরিক শক্তি ব্যবহার করবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরান এক বিবৃতিতে জানায়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরাকসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন আব্বাস আরাঘচি।

আব্বাস আরাঘচি তাদের বলেছেন, ইরান তার দেশের অখণ্ডতা সুরক্ষায় ও ‘বৈধ আত্মরক্ষার অধিকারের আওতায় সব প্রতিরক্ষামূলক ও সামরিক সক্ষমতা’ ব্যবহার করবে।

ওই দেশগুলোর ‘স্থাপনাগুলো ও ভূখণ্ড’ ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেন হামলা না করে, সে বিষয়ে ‘দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন’ আব্বাস আরাঘচি।

আপডেট : ১১:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬