চুয়াডাঙ্গা ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা কারাগার থেকে পালানোর দুই বছর পর দুই আসামি গ্রেফতার

Padma Sangbad
১১

সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পালিয়ে যাওয়া দুই সাজাপ্রাপ্ত আসামিকে প্রায় দুই বছর পর গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শ্যামনগর উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই আসামি হলেন—শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী (৪৯) এবং নওয়াবেঁকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৩৮)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকায় অভিযান চালিয়ে মোজাম গাজীকে গ্রেফতার করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম গাজীকে গ্রেফতার করা হয়। দুজনই সাতক্ষীরা কারাগারের হাজতি ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় এক বছরের সাজা ভোগ করছিলেন। অন্যদিকে, রফিকুল ইসলাম গাজীর বিরুদ্ধে চেক ডিজঅনারের অপর একটি মামলায় ১০ মাসের কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানা হয়েছিল।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাতক্ষীরা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় কারাগার থেকে মোজাম, রফিকুলসহ বেশ কয়েকজন বন্দী পালিয়ে যান। পরে পুলিশ জানিয়েছে, তারা নিজ নিজ এলাকায় ফিরে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বুধবার (১২ আগস্ট) সকালে আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে কারাগার থেকে পালানো অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা কারাগারে হামলা ও ভাঙচুরের পর ৮৭ জন বন্দী পালিয়ে যান। তাদের বিরুদ্ধে ওই বছরের ১৫ আগস্ট মামলা করা হয়। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৪৬ জন গ্রেফতার হন। দীর্ঘদিন ৪১ জন পলাতক ছিলেন। তাদের মধ্যে সর্বশেষ এই দুইজনকে গ্রেফতার করা হলো। ফলে কারাগার থেকে পালানো ৮৭ বন্দীর মধ্যে এখন পর্যন্ত ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বাকি ৩৯ জন এখনো পলাতক রয়েছেন।

আপডেট : ০৪:৪২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬