চুয়াডাঙ্গা ০২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গায় মিলাদ ও দোয়া মাহফিল

Padma Sangbad

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অডিটোরিয়ামে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ও আত্মত্যাগের কথা তুলে ধরে আলোচনা করেন। বক্তারা বলেন, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। নানা প্রতিকূলতা, নির্যাতন ও কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি দেশের মাটি ও মানুষের প্রতি তাঁর ভালোবাসা থেকে কখনো সরে যাননি।
তাঁরা আরও বলেন, বেগম খালেদা জিয়ার কাছে দেশ ও দেশের মানুষই ছিল সবচেয়ে আপন। ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্যের চেয়ে দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষাকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও সংগ্রাম দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, শান্তি ও পরকালীন নাজাত কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহেদ মাহমুদ রাজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শরিফুল আলম বিলাস, সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা ওলামা দলের সভাপতি আনোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা কৃষক দলের সভাপতি আরিফ জর্দার সোনা, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহামুদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর প্রমুখ।

আপডেট : ০১:৩৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬