চুয়াডাঙ্গা ০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Padma Sangbad
১৭৩

সুচিত্রা রায়, স্টাফ রিপোর্টার :

সাভারে উল্টোপথে যাওয়ার সময় কাভার্ডভ্যান চাপায় মাইক্রোবাস যাত্রী ও আশুলিয়ায় আরেক কাভার্ডভ্যানের ধাক্কায় এক মটোরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) ভোর বেলা ঢাকা আরিচা মহাসড়কের সাভারের থানা স্ট্যান্ড সংলগ্ন পাকিজার সামনে ও সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সাভারে ভোর বেলা উল্টোপথে যাওয়ার সময় সড়ক বিভাজন ও কাভার্ডভ্যান মাঝে চাপা পড়ে দুমড়ে মুচড়ে গেছে একটি মাইক্রোবাস। এসময় মেহেদী হাসান পারভেজ নামের এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছেন।

নিহত মেহেদী “ওয়াইপি আশুলিয়া” নামের একটি ক্যাপ তৈরি কারখানার অ্যাডমিন অফিসার হিসাবে কর্মরত ছিলেন। তিনি সাভারের রাজাশনের স্থায়ী বাসিন্দা। তবে তার জন্মস্থান বরিশাল বলে জানা গেছে।

এঘটনায় মাইক্রোবাসে থাকা আরও দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তারা এনাম মেডিকেলে চিকিৎসাধীন আছে।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে ওই মাইক্রোবাসটি উল্টোপথে ফুলবাড়িয়া থেকে নবীনগরের দিকে যাচ্ছিলো। সাভারের পাকিজার সামনে পৌঁছলে ঢাকামুখী আহাদ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান মাইক্রোবাসটিকে চাপ দেয়। এসময় মাইক্রোবাসটি ডানপাশের আইল্যান্ড ও কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়লে মেহেদী হাসান পারভেজ নিহত হন। এসময় আরও দুইজন আহত হলে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক আতিকুর রহমান বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় নিহত মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

অন্যদিকে সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় কাভার্ডভ্যান চাপায় রাসেল শেখ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।

সকালে মোটরসাইকেল যোগে তার কর্মস্থল ধামরাইয়ে যাওয়ার সময় জামগড়া এলাকায় কাভার্ডভ্যান চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। রাসেল শেখের মরদেহ উদ্ধার করে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই সুব্রত রায়।

নিহত রাসেল শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার রাইজকান্দী গ্রামের মৃত মান্নান শেখের ছেলে। তিনি আশুলিয়ার ইয়ারপুরের বাগবাড়ি এলাকায় থেকে ধামরাইয়ের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

আপডেট : ০২:১৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২