চুয়াডাঙ্গা ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও শিশুর মরদেহ উদ্ধার, রহস্য উদ্‌ঘাটনে তদন্ত

Padma Sangbad

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

অনলাইন ডেস্ক :
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বাসার বন্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাড়ি থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ওই কক্ষের দরজা-জানালা সাধারণত বন্ধ থাকত। শুক্রবার রাতে কক্ষটি থেকে পচা দুর্গন্ধ বের হতে শুরু করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং একটি শিশু রয়েছে। তারা স্বামী-স্ত্রী ও সন্তান পরিচয়ে ওই বাসা ভাড়া নিয়েছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় পুরুষটির গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়। তবে এটিই মৃত্যুর কারণ কি না, তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এদিকে, ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেছে। মরদেহ উদ্ধারের পাশাপাশি কক্ষটি থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই রাসেল হোসেন বলেন, ওই কক্ষ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি তাদের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপডেট : ০২:৩১:০২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬