চুয়াডাঙ্গা ১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন জরুরি: পঞ্চগড়ে এনসিপি নেতা সারজিস আলমের মন্তব্য

Padma Sangbad
১৫৬

অনলাইন ডেস্ক।।
সারা দেশের জুলাই যোদ্ধাদের জরুরি ভিত্তিতে পুনর্বাসনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় চেম্বার ভবনে ওয়ারিয়র্স অব জুলাই আয়োজিত “জুলাই যোদ্ধা, শহীদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল”-এ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সারজিস আলম বলেন, জুলাই যোদ্ধাদের মধ্যে কয়েকজনকে আর্থিক সহায়তা ও বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। কিন্তু এর একটি স্থায়ী সমাধান এখন অত্যন্ত জরুরি। তিনি বলেন, শুধুমাত্র সাহায্য নয়, বরং তাদের পুনর্বাসন, সরকারি বা বেসরকারি চাকরির সুযোগ এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সারজিস আলম আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থ ও সাধারণ মানুষের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। তিনি জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের পুনর্বাসনে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় অন্যদের মধ্যে বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জামায়াতের কর্ম পরিষদ সদস্য সফিউল্লাহ সুফি, জাগপার সহসভাপতি শামসুজ্জামান নয়ন, ইসলামী আন্দোলন পঞ্চগড়ের সহসভাপতি ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ, বিএনপি নেতা রুবেল পাটোয়ারী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, ওয়ারিয়র্স অব জুলাই পঞ্চগড়ের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদ, সদস্য সচিব মিঠুন ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধারা উপস্থিত ছিলেন।

আপডেট : ০৫:৫৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫