চুয়াডাঙ্গা ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৩০ ভরি স্বর্ণ ও নগদ ৭ লাখ টাকা লুট

Padma Sangbad
৯

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে বেলকনির গ্রিল কেটে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ঘর থেকে আনুমানিক ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকা লুটে নিয়ে চম্পট দিয়েছে।
রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল আলম চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে ৮-১০ জনের একদল সশস্ত্র ডাকাত ফৌজদারহাটের বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম চৌধুরীর বাড়ির পেছনের বেলকনির লোহার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা ঘরে ঢুকেই অস্ত্রের মুখে পরিবারের নারী সদস্যদের হাত-মুখ বেঁধে ফেলে ও হত্যার ভয় দেখিয়ে জিম্মি করে। পরে তারা ঘরের আলমারি ও ড্রয়ার ভেঙে আনুমানিক ৩০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৭ লাখ টাকা লুট করে দ্রুত সটকে পড়ে।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল আলম চৌধুরী জানান, “ডাকাতির সময় আমি পাশের ঘরে ঘুমিয়ে ছিলাম, ফলে টের পাইনি। ডাকাত দল মালামাল নিয়ে সটকে পড়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে বিষয়টি জানতে পারি।” এ ঘটনায় তিনি বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি লিখিত মামলা দায়ের করেছেন বলে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে যৌথ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে সীতাকুণ্ড মডেল থানা-পুলিশ।

আপডেট : ০১:৫১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬