চুয়াডাঙ্গা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর তাণ্ডব: মাছ ধরার নৌকা ও খাদ্যসামগ্রীসহ ৪ জেলেকে অপহরণ

Padma Sangbad
৪

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

পূর্ব সুন্দরবনের বিভিন্ন এলাকায় সশস্ত্র হামলা চালিয়ে বনদস্যু মজনু বাহিনী চারজন জেলেকে অপহরণ করেছে। এ সময় জেলেদের নৌকা, বেশ কয়েকটি মোবাইল ফোন এবং সঙ্গে থাকা খাদ্যসামগ্রী লুট করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দস্যুরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে সুন্দরবনের কালামিয়া, নারিকেলবাড়ীয়া ও আমবাড়ীয়া এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে।

স্থানীয় জেলে মহাজন ও বন বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে সাগর সংলগ্ন সুন্দরবনের নারিকেলবাড়ীয়া ও কালামিয়া এলাকায় মাছ শিকারে ব্যস্ত জেলেদের বহরে আকস্মিক হানা দেয় বনদস্যু মজনু বাহিনীর সদস্যরা। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে রিপন (২৬) ও ফরিদ (৩০)সহ তিন জেলেকে ট্রলার থেকে তুলে নিয়ে যায় দস্যুরা। অপহৃত এসব জেলের বাড়ি জেলার কয়রা ও শরণখোলা অঞ্চলে।

একই রাতে সুন্দরবনের আমবাড়ীয়া এলাকায় আরেকটি পৃথক হামলা চালায় একই দস্যু দল। সেখানে মাছ ধরার একটি নৌকা, ৫টি মোবাইল ফোন এবং জেলেদের রান্নার সামগ্রী ও খাদ্যদ্রব্যসহ রিপন (২৮) নামের অপর এক জেলেকে অপহরণ করা হয়। অপহৃত এই জেলের বাড়ি রামপাল উপজেলার পেড়িখালী গ্রামে বলে নিশ্চিত করেছেন মোংলার স্থানীয় মাছ ব্যবসায়ী ও জেলে মহাজন ইসমাইল হোসেন লিটন গাজী।

একরাতেই চারজন জেলেকে এভাবে অপহরণের খবরে সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকার জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে তীব্র আতঙ্ক ও চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। দরিদ্র জেলেদের পরিবার ও মহাজনরা অবিলম্বে অপহৃতদের অক্ষত অবস্থায় উদ্ধার এবং সুন্দরবনে বনদস্যুদের চিরতরে দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন।

ঘটনার বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় সংবাদমাধ্যমকে জানান, নারিকেলবাড়ীয়া ও কালামিয়া এলাকায় তিনজন জেলেকে অপহরণের বিষয়টি তাদের দপ্তরে পৌঁছেছে।

আপডেট : ০২:২০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬