চুয়াডাঙ্গা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুস্বাস্থ্য নিশ্চিতকরণে আটোয়ারীতে ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণের সমাপনী

Padma Sangbad
২২৯

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয় পীরগঞ্জ,রংপুরের বাস্তবায়নে পঞ্চগড়ের আটোয়ারীতে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার ( ২১ এপ্রিল) প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাক আহমেদ। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন,বারটান আঞ্চলিক কার্যালয় পীরগঞ্জ,রংপুরের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ ছাদেকুল ইসলাম এবং পঞ্চগড়ের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল মতিন। অন্যান্য প্রশিক্ষকদের মধ্যে বিষয়ভিত্তিক আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোঃ রোকনুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) মোঃ মোস্তাফিজুর রহমান ও বারটান আঞ্চলিক কার্যালয় পীরগঞ্জ, রংপুরের মাঠ সহকারী ও হিসাব রক্ষক (অ. দা.) মোঃ দারুজ্জামান মিয়া। তিন দিনব্যাপি এ প্রশিক্ষণে উপসহকারী কৃষি কর্মকর্তা, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, এআরডিও, তথ্য আপা, ইমাম, পুরোহিত, সাংবাদিক , বিভিন্ন এনজিও কমর্ীসহ মোট ৬০ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ চলে ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত। প্রশিক্ষণে খাদ্য ও পুষ্টি, ফলিত পুষ্টি, পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক মৌলিক ধারণা, পুষ্টিকর খাদ্য উৎপাদনের উৎস ও প্রয়োজনীয় পরিমাণ, সুষম খাদ্যের গুরুত্ব এবং পুষ্টিসম্মত উপায়ে খাদ্য প্রস্তুত ও পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে গ্ররুত্বপূর্ণ ভুমিকা রাখবেন এবং সুস্বাস্থ্য নিশ্চিতকরণে কার্যকর অবদান রাখতে সক্ষম হবেন। প্রশিক্ষনাথর্ীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি হয়।

আপডেট : ০৭:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬