চুয়াডাঙ্গা ০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেনা সদস্যরা উপহার দিয়ে রাজুকে গাইবান্ধা যাওয়ার ব্যবস্থা করে দিলেন

Padma Sangbad
২৩৭

সেনা সদস্যদের নানা ইতিবাচক কর্মকাণ্ড সামাজিক মাধ্যমে সামনে আসছে। এসব নিয়ে প্রশংসা পাচ্ছেন সেনা সদস্যরা। এবার বগুড়ার একদল সেনা সদস্য দরিদ্র এক সাইকেল আরোহী ব্যক্তিকে ঈদ উপহার দিয়ে, তাকে নিজের গ্রামের বাড়ি পাঠানোর ব্যবস্থা করে প্রশংসায় ভাসছেন। বগুড়ায় গভীর রাতে মহাসড়কে টহল দিচ্ছিলেন সেনাবাহিনীর একটি দল।

এ সময় একজন সাইকেল আরোহীকে দেখতে পান তারা। তাঁর সঙ্গে কথা বলে জানতে পারেন সাইকেল আরোহীর নাম মো. রাজু।
রাজু সাইকেলে করে ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধার ফকিরহাটে।

সেনা সদস্যরা সাইকেলে যাওয়ার কারণ জানতে চান তাঁর কাছে। এ সময় তিনি জানান ঢাকা থেকে গাইবান্ধা যাওয়ার ভাড়া দুই হাজার টাকা। দুই হাজার টাকা দিয়ে যদি বাস ভাড়াই দেন তাহলে স্ত্রী ছেলে মেয়েদের কী খাওয়াবেন।

এ সময় সেনা সদস্যরা রাজুর সরলতায় মুগ্ধ হন। তাকে ঈদের উপহার সামগ্রী দেন। পরে সাইকেলসঃ রাজুকে একটি ট্রাক ঠিক করে তাতে সাইকেলসহ রাজুকে বগুড়া থেকে গাইবান্ধা পাঠানোর ব্যবস্থা করেন।

সেনাবাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।

আপডেট : ০২:১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫