চুয়াডাঙ্গা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনা ও হীরা পাচার মামলায় গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ

Padma Sangbad
১০১

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

রাজধানীর বনানী থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বনানীর একটি ভবনে অভিযান চালিয়ে ডিবির বিশেষ দল তাঁকে গ্রেপ্তার করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে সোনা ও হীরার অবৈধ আমদানি, রাজস্ব ফাঁকি এবং বিভিন্ন অপকৌশলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সিআইডির প্রাথমিক অনুসন্ধানে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি টাকা পাচার করার চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

এ ঘটনায় অর্থ পাচার প্রতিরোধ আইনে সিআইডি বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ওই মামলার তদন্তের অংশ হিসেবে দিলীপ কুমার আগারওয়ালাকে আইনের আওতায় আনতে সিআইডির পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশ বনানীতে অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে।

গ্রেপ্তারের পর দিলীপ কুমার আগারওয়ালাকে ডিবি কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁকে সিআইডির কাছে হস্তান্তর এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আপডেট : ১১:৪১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬