চুয়াডাঙ্গা ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবসহ তিন দেশের পাঁচটি জ্বালানি স্থাপনা খালি করতে বলল ইরান

Padma Sangbad
৮৫

আন্তর্জাতিক ডেস্ক।।
সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পাঁচটি জ্বালানি স্থাপনা খালি করার নির্দেশ জারি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বুধবার (১৮ মার্চ) আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ‘তাসনিম’ তাদের টেলিগ্রাম চ্যানেলে এ বিষয়ে একটি ‘জরুরি সতর্কতা’ পোস্ট করেছে। খবর বিবিসির।

জ্বালানি স্থাপনাগুলো হলো সৌদি আরবের সামরেফ শোধনাগার, আল-জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং মাসাইদ হোল্ডিং কোম্পানি। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল-হোসন গ্যাসক্ষেত্র এবং কাতারের রাস লাফান শোধনাগার।

পোস্ট বলা হয়েছে, এই কেন্দ্রগুলো এখন থেকে আমাদের প্রত্যক্ষ ও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে এগুলোতে হামলা চালানো হবে।

এতে আরও বলা হয়, অতএব, সকল নাগরিক, বাসিন্দা এবং কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে এই এলাকাগুলো ত্যাগ করে, কোনো বিলম্ব না করে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এদিকে আজ বুধবার ভোরে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের কয়েকটি সংবাদমাধ্যম ও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।

আপডেট : ১২:৪৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬