চুয়াডাঙ্গা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Padma Sangbad
১৭০

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
স্বপ্নের ‘পদ্মা সেতু’ উদ্বোধন উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।‘পদ্মা সেতুর উদ্বোধন, দেশবাসীর স্বপ্নপূরণ, পদ্মা সেতু নির্মাণ শেখ হাসিনার অবদান’ সংবলিত ব্যানারে শনিবার (২৫ জুন) সকালে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

পরে চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠে পদ্মা সেতুর আদলে স্থাপিত প্যান্ডেলে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করেন কয়েক হাজার দর্শক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাধারণ রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন প্রমুখ।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান গণমাধ্যমকর্মীদের কে জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পরপরই কবুতর অবমুক্ত এবং বেলুন উড়ানো হয়েছে। পদ্মা সেতুর কারণে বদলে যাবে চুয়াডাঙ্গা জেলার দৃশ্যপট। গড়ে উঠবে নতুন শিল্প কলকারখানা।কৃষিতে আসবে আমূল পরিবর্তন। নতুন উদ্যোক্তা তৈরি হবে। বেকারত্ব দূর হবে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান।।

আপডেট : ১২:৫১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২