চুয়াডাঙ্গা ০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাগতিকদের হতাশায় ডুবিয়ে বিশ্বকাপের ১ম জয় পেলো ইকুয়েডর

Padma Sangbad
৫৮

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে শুভসূচনা করেছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। স্বাগতিক কাতারকে ০-২ ব্যবধানে হারিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম জয় নিশ্চিত করেছে লা ট্রি’রা।

রোববার (২০ নভেম্বর) বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের রেশ শেষ হতে না হতেই মাঠে গড়ায় এবারের বিশ্বকাপের ১ম ম্যাচ। আল বায়াত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই চাপে ছিল স্বাগতিকরা। ম্যাচের ৩ মিনিটে গোলরক্ষকের ভুলের সুযোগে দারুণ এক হেডে প্রথমবারের মতো স্বাগতিকদের জালে বল জড়ান ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া। তবে অফসাইডের কারণে বাতিল হয় তার গোলটি। তবে, ম্যাচের ১৬তম মিনিটে ভ্যালেন্সিয়ার নেয়া পেনাল্টি থেকেই নিজেদের প্রথম গোল পায় ইকুয়েডর।ভ্যালেন্সিয়ার পেনাল্টি থেকেই এলো এবারের বিশ্বকাপের প্রথম গোল। ম্যাচের ৩৫ মিনিটে আবারও ব্যবধান বাড়ান ভ্যালেন্সিয়া। ডান প্রান্ত থেকে আসা ক্রসে মাথা ছুঁইয়ে নিজের দ্বিতীয় গোলটি পান তিনি। এ গোলের পর আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা। প্রথমার্ধে আক্রমণেরও খুব বেশি সুযোগ পায়নি কাতার। সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গোল করার রেকর্ড এখন এনার ভ্যালেন্সিয়ার দখলে। ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। তবে দুদলের পায়েই সুযোগ এসেছিলো বেশ অনেকগুলোই। যার কোনোটিই কাজে আসায় ম্যাচ শেষ হয় ২-০ গোল ব্যবধানে।

আপডেট : ১২:৩৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২