চুয়াডাঙ্গা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দূর্ঘটনায় ৪ বছরের শিশু নিহত

Padma Sangbad
২১

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার প্রতাপপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চার বছরের শিশু ইউলাদ মারা গেছে। গত শুক্রবার (১৫ মে) রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইউলাদ প্রতাপপুর স্কুলপাড়া গ্রামের বাদল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে ইউলাদের বাবা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন। এ সময় শিশু ইউলাদও বাবার সঙ্গে নামাজে যাওয়ার জন্য বায়না ধরে। পরে তার মা তাকে রাস্তা পার করে বাবার কাছে পৌঁছে দেন। সড়কের পাশে একটি দোকান থেকে বাবা তাকে সিঙ্গারা কিনে দিয়ে বাড়িতে ফিরে যেতে বলেন। বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত মোটরসাইকেল ইউলাদকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে দর্শনা তরফদার ক্লিনিকে নেওয়া হয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ তদন্ত হিমেল রানা বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটিকে শনাক্তের চেষ্টা চলছে। থানায় কোন অভিযোগ হয়নি।

আপডেট : ১১:৩৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬