চুয়াডাঙ্গা ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল

Padma Sangbad
৬৭

অনলাইন ডেস্ক।।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শরিফ ওসমান হাদির আরও একটি অস্ত্রোপচার প্রয়োজন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা সেই অস্ত্রোপচারের জন্য উপযোগী নয়। প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষার পর তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলেও বর্তমানে তা স্থিতিশীল পর্যায়ে এসেছে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চ এক বিবৃতিতে জানায়, শরিফ ওসমান হাদির ভাইয়ের বরাতে সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, চিকিৎসকরা আরও একটি অপারেশনের কথা জানিয়েছেন, তবে সেটি করার মতো শারীরিক প্রস্তুতি এখনো তৈরি হয়নি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড সংলগ্ন বিজয়নগর এলাকায় একটি রিকশায় যাত্রাকালে শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্তের একজন তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিতে তিনি মাথায় গুরুতরভাবে আহত হন।

এই ঘটনার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে শনাক্ত করে। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শ্যুটার) এবং আলমগীর হোসেন (মোটরসাইকেল চালক)। এখনো মূল সন্দেহভাজনদের গ্রেপ্তার করা সম্ভব না হলেও ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।

সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

আপডেট : ০৩:১৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫