চুয়াডাঙ্গা ১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হার দিয়ে টাইগারদের টি-২০ সিরিজ শুরু

Padma Sangbad
৯৮

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের কাছে ১-০ ব্যবধানে হেরেছে টাইগাররা। এরপর মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে। বৃহস্পতিবার লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ শুরু করেছে তিন ম্যাচের টি-২০ সিরিজ। যার প্রথমটিতে বড় হার টাইগারদের। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ জুলাই ডাম্বুলায় এবং ১৬ জুলাই কলম্বোয়।
বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৫৪ রানের চ্যালেঞ্জ তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তোলেন দুই লঙ্কান ওপেনার। চার ওভার চার বলে ৭৮ রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ১৬ বলে ৪২ রান করে মিরাজের বলে আউট হন নিশাঙ্কা। কুশল মেন্ডিস খেলেন ৫১ বলে ৭৩ রানের ইনিংস। ১২০ রানের মাথায় তিনি আউট হন সাইফউদ্দিনের বলে।
কুশল পেরেরা ২৫ বলে খেলেন ২৪ রানের ইনিংস। তাকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন রিশাদ হোসেন। জয়ের জন্য লঙ্কানদের বাকি কাজটা সেরে দেন আভিষ্কা ফার্নান্দো ও চারিথ আশালঙ্কা।
এর আগে পাঁচ ওভারে সংগ্রহ ৫০ রান। তারপরও শেষ পর্যন্ত টি-২০’তে বড় রান সংগ্রহ করতে পারেনি সফরকারী বাংলাদেশ। শেষ পর্যন্ত পাঁচ উইকেটে ১৫৪ রানেই থেমে যায় দলগত ইনিংস।
পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-২০’তে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই পারভেজ হোসেন ইমনের ব্যাটে দারুণ সূচনা করে। ইনিংসের পঞ্চম ওভারে আউট হন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। তামিম ১৭ বলে ১৬ রান করেন। নুয়ান তুষারার লো ফুলটসে মিডউইকেটে ক্যাচ তুলে দেন তানজিদ তামিম। ৪৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তবু পাঁচ ওভার এক বলে ৫০ রান স্পর্শ করে টাইগাররা।
অফফর্ম থেকে বেরই হতে পারছেন না লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে এক ওয়ানডেতে সুযোগ পেয়ে ফিরেছিলেন শূন্য করে। এবার অধিনায়ক হিসেবে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ১১ বলে ছয় রান করে আউট হন। লঙ্কান স্পিনার জেফ্রে ভেন্ডারসের বলে এলবিডব্লিউ হয়েছেন তিনি।
লিটন ফেরার পরের ওভারে ইমনও সাজঘরের পথ ধরেন। থিকসানার ঘূর্ণি বুঝতে না পেরে বল আকাশে ভাসিয়ে দেন তিনি। ২২ বলে ইমনের ৩৮ রানের ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছক্কার মার। ১০ ওভারে তিন উইকেটে ৭৯ রান তোলে বাংলাদেশ।
তবে তাওহিদ হৃদয় শুরু থেকেই সুবিধা করতে পারছিলেন না। ১৩ বলে ১০ করে অবশেষে শানাকাকে উইকেট দেন তিনি। ১৪ ওভার চার বলে দলের শত রান সংগ্রহ হয়। মেহেদী হাসান মিরাজ আউট হন ইনিংসের নয় বল বাকি থাকতে। ২৩ বলে চারটি বাউন্ডারিতে ২৯ রান করেন তিনি। শেষদিকে শামীম পাটোয়ারীর পাঁচ বলে দু’টি ছক্কায় অপরাজিত ১৪ রানের ইনিংসে দেড়শ রান পার করে বাংলাদেশ। নাইম শেখ ২৯ বলে মাত্র একটি করে চার ও ছক্কায় অপরাজিত থাকেন ৩২ রানে।
ীলঙ্কার মাহিশ থিকসানা নেন ২টি উইকেট।

আপডেট : ১২:১৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫