হিজবুল্লাহর নতুন প্রধানকেও হত্যার হুমকি ইসরায়েলের

হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাসেমকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। গতকাল বুধবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ এক্স এ দেওয়া এক পোস্টে এই হুমকি দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত ৩০ বছর ধরে হিজবুল্লাহর উচ্চপদস্থ কর্মকর্তার দায়িত্ব পালন করা নাইম কাসেমকে মঙ্গলবার নতুন প্রধান হিসেবে ঘোষণা করেছে গোষ্ঠীটি। ১৯৯২ সালে লেবাননে প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নেয় হিজবুল্লাহ। ওই সময় থেকেই দলটির নির্বাচনী সমন্বয়ক হিসেবে কাজ করছেন নাইম কাসেম।
আনুষ্ঠানিকভাবে হিজবুল্লাহপ্রধানের দায়িত্ব নেওয়ার পর কাশেম নাঈম নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, বক্তৃতাকালে এক ইসরাইলির হাতেই নেতানিয়াহুর মৃত্যু হবে।
কাশেমের এই আনুষ্ঠানিক ভাষণের প্রতিক্রিয়ায় এ হুমকি দিলেন কাটজ। কাটজ এক্সে লিখেছেন, পূর্বসূরির হাসান নাসরুল্লাহর মতো কাশেমকেও একই পরিণতি ভোগ করতে হবে। শিগগিরই কাসেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হবে।


























