চুয়াডাঙ্গা ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হিজলগাড়ী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে দর্শনা থানার ওসি মাদক ও জুয়াসহ সামাজিক অবক্ষয় রোধে পুলিশ বদ্ধপরিকর

Padma Sangbad
৪৩

চুয়াডাঙ্গা সদর ও দর্শনা থানার সাংবাদিক সংগঠন হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান। মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দর্শনা থানার ওসি মেহেদী হাসান।

তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সংবাদ উপস্থাপন করেন, আর পুলিশ তা কার্যকর আইন প্রয়োগের মাধ্যমে বাস্তবায়ন করে। আমরা সবসময় জনগণের সঙ্গে কাজ করতে চাই।
ওসি আরও বলেন, বর্তমান সমাজে মাদক ও জুয়ার প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সামাজিক সচেতনতার পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয় রোধে বদ্ধপরিকর।
মতবিনিময় সভায় হিজলগাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লাবলু রহমান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক খাইরুল আলম যুদ্ধ এবং হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ হামিদুর রহমান পলাশ।
উক্ত সভায় হিজলগাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা মীর মফিজ উদ্দিন, সহ-সভাপতি মোঃ আব্দুস সেলিম, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ। সদস্যরা- সাইদুর রহমান, আশরাফুল ইসলাম, নিসান আহমেদ, রাশেদুল ইসলাম, অসহাবুল আলম, আলী আকবর, শাহিন সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আপডেট : ১০:০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬